রাবিতে শিক্ষকের চেম্বার থেকে নথিপত্র উদ্ধার, আন্দোলন প্রত্যাহার শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ২৪ ঘন্টা তালাবদ্ধ অবস্থায় অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক ও সাবেক সভাপতি অধ্যাপক মুসতাক আহমেদের চেম্বার এবং লকার থেকে পরিক্ষার নথিপত্র উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং মতিহার থানা পুলিশের উপস্থিতিতে এসব নথি উদ্ধার করা হয়।

 

 

বিভাগসূত্রে জানা যায়, লকার এবং চেম্বারের তালা ভাঙার পর সেখান থেকে মাস্টার্সের নন থিসিসের মৌখিক পরিক্ষার ৩৮ জনের ফলাফল পাওয়া গেছে। এছাড়া সান্ধ্যকালীন কোর্সের কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে। তবে মাস্টার্রসের ৩ জন থিসিসের মৌখিক পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।

 

 

এবিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যে দায়িত্ব, সে দায়িত্ব থেকে পরীক্ষার নম্বরপত্র দিনের পর দিন আটকে রেখে শিক্ষার্থীদের হয়রানি করার কোনো যৌক্তিক কারণ নেই। তাই আজ প্রশাসনের পক্ষ থেকে আমরা তার(মুসতাক) লকার ভেঙে প্রয়োজনীয় যে কাগজপত্র সেগুলো বের করেছি। বাকি কাগজপত্র নির্দিষ্ট জায়গায় রেখে তার লকার সিলগালা করে রাখা হয়েছে ।

 

 

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বলেন, আজকে প্রকোরিয়াল বডি ও আইন শৃঙ্খলা বাহিনির উপস্থিতিতে তার (মুসতাক) চেম্বার ও ব্যক্তিগত লকার থেকে নথিপত্র উদ্ধার করে। এখানে মাস্টার্সের প্রয়োজনীয় নথিপত্র পাওয়া গেছে। মৌখিক পরীক্ষার নন- থিসিসের নম্বরপত্র পাওয়া গেছে।

ফলাফল প্রকাশের বিষয়ে তিনি বলেন, থিসিস গ্রুপের ৩ জনের ফলাফল এখানে পাওয়া যায়নি। এই বিষয়ে প্রশাসন বরাবর একটা চিঠি পাঠানো হবে। তাদের(৩জনের) পরীক্ষা পুনরায় নেওয়া হবে কিনা সেবিষয়ে প্রশাসন থেকে সিদ্ধান্ত আসার পর আশা করি দ্রুত ফলাফল প্রকাশ করতে পারবো।

 

আন্দোলন প্রত্যাহারের বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন জানান, ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষা শেষ হওয়ার ১০ মাস পরও আমাদের ফলাফল প্রকাশ না হলে আমরা গতকাল বিভাগে তালা দিয়ে আন্দোলন শুরু করি। আমাদের সাবেক সভাপতি ও অব্যাহতি পাওয়া শিক্ষকের স্বেচ্ছাসারিতার জন্য ফলাফল আটকে আছে বলে আমাদের জানানো হয়েছিল। তবে আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সাবেক সভাপতি মুশতাক আহমেদের ব্যক্তিগত চেম্বার থেকে আমাদের পরীক্ষার নথি উদ্ধার করা হয়েছে এবং বিভাগ থেকে আমাদের রবিবার/ সোমবার ফলাফল প্রকাশের আশ্বাস দেওয়া হয়েছে। যেহেতু আমাদের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে, তাই আমরা অবস্থান কর্মসূচি প্রত্যহার করলাম।

 

সানশাইন / শামি


প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪ | সময়: ৬:৩২ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর