, , ।
স্টাফ রিপোর্টার: পবা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হরিয়ান ইউনিয়ন শাখার আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সেই উপলক্ষে সোমবার পবার হরিয়ানের আশরাফের মোড় এলাকায় আলোচনা সভা শেষে যুবদলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও দোয়া মাহফিলে বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন এর আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করা হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মো. মজিবুর রহমান। এসময় পবা উপজেলা যুবদলের (সাবেক) যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, পবা উপজেলা যুবদলের (সাবেক) আহবায়ক সুলতান আহমেদ।
পবা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. আসাদুজ্জামান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, হরিয়ান ইউনিয়ন বিএনপির (সাবেক) সভাপতি মো. আব্দুর রহমান, হরিয়ান ইউনিয়ন বিএনপি (সাবেক) সভাপতি মো. রজব আলী, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র (সাবেক) সভাপতি মো. সুমন হোসেন, হরিয়ান ইউনিয়ন বিএনপি (সাবেক) সহ-সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক, হরিয়ান ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মো. বাদশা মিয়া, হরিয়ান ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মো. মোয়াজ্জেম হোসেন, হরিয়ান ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মো. ইসরাফিল হোসেন সাদু, হরিয়ান ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মো. মকবুল হোসেন মুকুল, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র (সাবেক) সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল ইসলাম, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র (সাবেক) সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, পবা উপজেলা যুবদলের (সাবেক) সদস্য মো. শফিকুল ইসলাম, পবা উপজেলা যুবদলের (সাবেক) সদস্য মো. শ্যামল হোসেন।
উপস্থিত ছিলেন, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মোখলেছুর রহমান রেন্টু, হরিপুর ইউনিয়নের বিএনপির সদস্য সচিব আব্দুল মুননাফ হোসেন, বিএনপি’র নেতা আব্দুর সাত্তার, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক সিহাব উদ্দিন, পবা উপজেলার যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম সরকার, যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আখতারুজ্জামান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ প্রমুখ।