সর্বশেষ সংবাদ :

পাবনায় মৎস্য অভয়াশ্রমে দেশীয় মাছের পোনা অবমুক্ত

স্টাফ রিপোর্টার: পাবনায় উন্মুুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার সাদুল্লাপুর কোলের মৎস্য অভয়াশ্রমে দেশীয় মাছের পোনা অবমুক্ত করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশন।
বুধবার (১৩ আগস্ট) এ পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্ভোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা দিপক কুমার পাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাহারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো: ওমর আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুল হালিম, স্কয়ার এগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ অবমুক্তকরণ জীববৈচিত্র্য রক্ষা ও মাছের উৎপাদন বৃদ্ধি করবে। পাশাপাশি মৎস্যজীবিদের আয় ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে।
এ সময় কোলটিতে বাইম, শিং, মাগুর, টেংরা ও গুলসা সহ দেশীয় প্রজাতির প্রায় ২ লাখ ৬০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়।


প্রকাশিত: August 18, 2025 | সময়: 4:06 am | সুমন শেখ