, , ।
গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে ছয়শত গ্রাম হেরোইনসহ কাওছার আলী (৩২) নামের এক মাদককারবারীকে আটক করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ। আটককৃত কাওছার আলী গোদাগাড়ী থানার চরআষাড়ীয়াদহ বারীনগর এলাকার মৃত ইসমাইল আলীর ছেলে।
রবিবার রাত সাড়ে ১১ টার সময় অভিযান চালিয়ে গোদাগাড়ী থানার চর আষাড়ীয়াদহ ইউনিয়নের চর আমতলা সাকিনস্থ পদ্মা নদীর ফুলতলা ঘাট হতে তাকে আটক করা হয়।
রাজশাহী জেলা ডিবি পুলিশ সুত্রে জানা যায়, রাজশাহী পুলিশ সুপার আনিসুজ্জামানের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলমের তত্ত্বাবধানে, ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুস সামাদ অভিযান পরিচালনা করিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আষাড়ীয়াদহ ইউনিয়নের চর আমতলা সাকিনস্থ পদ্মা নদীর ফুলতলা ঘাট হতে ৬০০ (ছয়শত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন সহ তাকে গ্রেফতার করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়।