, , ।
স্টাফ রিপোর্টার: সারচার্জ বিহীন বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়বৃদ্ধি করেছে রাজশাহী সিটি করপোরেশন। আগামী আগামী ৩০ নভেম্বর পর্যন্ত হোল্ডিং মালিকগণ ও ব্যবসায়ীগণ এ সুবিধা নিতে পারবেন। পৌরকরের বকেয়ার সারচার্জ মওকুফসহ হাল (২০২৪-২০২৫) সনের চার কিস্তির উপর ১০ শতাংশ রেয়াতের সুবিধা এবং সারচার্জ বিহীন ট্রেড লাইসেন্স নবায়নের সময়বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। মঙ্গলবার রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯৮৬ সালের সিটি কর্পোরেশন ট্যাক্সেশন আইনের ৯ (ররর) ধারা মোতাবেক বকেয়ার উপর সারচার্জ মওকুফসহ ২০২৪-২০২৫ অর্থ বছরের চার কিস্তির উপর ১০ শতাংশ রেয়াতের সুবিধা এবং ব্যবসায়ীদের সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা ৩০শে সেপ্টেম্বর এর পরিবর্তে ৩০শে নভেম্বর তারিখ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। উক্ত সুবিধাসমূহ গ্রহণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়ন করতে সম্মানিত মহানগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।