বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় গাঁজা-সহ মাদক ব্যবসায়ী ডালিম হোসেনকে (৩৮) আটক করেছেন র্যাব।
শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮ টার দিকে পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্ব পাড়া গ্রাম থেকে বিশেষ আভিজান চালিয়ে ৪০ কেজি গাজা-সহ আসামিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসইম ডালিম বানেশ্বর পূর্ব পাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
আজ শনিবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব তথ্যটি নিশ্চিত করেন, র্যাব বলেন, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সংঘবদ্ধ মাদক চক্রের সদস্যরা রাজশাহীর বানেশ্বর পূর্বপাড়া নামক এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান-সহ অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে এক জনকে হাতে নাতে আটক করে।তবে অপর এক জন কৌশলে পালিয়ে যায়। এ সময় দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব আরও বলেন, আসামি ডালিম সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। ডালিম ও পলাতক অজ্ঞাত আসামি দীর্ঘদিন যাবত গাঁজা, ইয়াবা, ফেনসিডিল-সহ বিভিন্ন মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে রাজশাহী-সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ওই ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা-সহ করা হয়েছে। এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।