, , ।
ক্ষেতলাল প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল-বটতলী রাস্তায় কামারগাড়ী নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হলে নাসির উদ্দীন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নাসির উদ্দীন ক্ষেতলাল পৌর এলাকার তিলাবদুল মুন্সিপাড়া মহল্লার মৃত্য আব্দুল বাকির ছেলে।
১৮ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১১টায় মটরসাইকেল দুর্ঘটনায় ঘটে। দুর্ঘটনার পর আহত অবস্থায় নাসির উদ্দীকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। নিহত নাসির উদ্দিন টিসিবি পণ্য নিয়ে বাড়ী ফিরছিলেন। এই দুর্ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছে।
তারা হলেন, ক্ষেতলাল পৌর এলাকার ইসলামপুর মহল্লার খলিলুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক হাবিবুর রহমান, ভুট্টু মিয়ার ছেলে নাঈম ও একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে ফিরোজ মিয়া। আহতদের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়েছে।