, , ।
পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশায় গাঙ্গুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপি ও সকল অংগ-সহযোগী সংগঠন কতৃক আয়োজিত শনিবার দুপুরে পলাশবাড়ি চাঁচাইবাড়ি কামিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শফিউদ্দিন মন্ডল, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা ও সবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী। এতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক সভাপতি গোলঅম রহমান। এসময় বিএনপি নেতা আব্দুল গণি, উপজেলা যুবদল আহবায়ক ইকবাল শাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক এহিয়া শাহ্ মাতিয়া, যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদ, এহসান কবির বিপ্লব ও এনামুল, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজামান ও উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।