, , ।
সানশাইন ডেস্ক: থাইল্যান্ডে একটি স্কুলবাস ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে । শঙ্কা করা হচ্ছে, এ দুর্ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন অন্তত ২২ শিশু-সহ ২৫ জন।
মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানী ব্যাংককের উপকণ্ঠে এ দুর্ঘটনা ঘটে। এই বাসটিতে ৪৪ শিক্ষক-শিক্ষার্থী ছিলেন। তারা উথাই থানি প্রদেশ থেকে আয়ুথায়া ও ননথাবুরি প্রদেশে একটি ফিল্ড ট্রিপে যাচ্ছিলেন। পথে বাসটি আগুন লেগে পুড়ে যায়। দেশটির পরিবহন-মন্ত্রী সুরিয়া জুয়াংরুংরুংকিত সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, এই অগ্নিকাণ্ডের সময় ১৬ জন শিশু ও ৩ শিক্ষক বাস থেকে বেরিয়ে আসতে পারলেও বাকিরা ভেতরে আটকা পড়ে যান। তাদের মধ্যে কেউই আর বেঁচে নেই বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ।
পরিবহন মন্ত্রণালয় ধারণা করছেন, “বিপজ্জনক কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজির কারণেই ঘটেছে এ অগ্নিকাণ্ড। যাত্রীবাহী পরিবহনে এই গ্যাসের ব্যবহার নিষিদ্ধের দাবিও উঠছে”।