সর্বশেষ সংবাদ :

বাঘায় সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন ও আগ্রগতি শীর্ষক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,বাঘা:

রাজশাহীর বাঘায় সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন উন্নয়ন ও কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা এবং পরিকল্পনা প্রণয়ন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভার আয়োজন করেন একটি বে-সরকারী সংস্থা, দি হাঙ্গার প্রজেক্ট।

 

 

রোববার বিকেল ৪ টায় অনুষ্ঠিত এ সভায় দেশকে কিভাবে উন্নয়নের দিয়ে এগিয়ে নেয়া যায় সে সম্পর্কে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১ নং বাজুবাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ আহম্মেদ রঞ্জু, এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে সভার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র তফিকুল ইসলাম তফি।

 

 

 

উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট এর সাথে সম্পৃক্ত সমন্বয়ক সুরুজ্জামান সুরুজ, আওয়ামী লীগ নেতা মহাসিন আলী, রিতা খাতুন, সাথী খাতুন, বাঘা উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ফরজ আলী, সাধারণ সম্পাদক কবি হামিদুল ইসলাম, এনজিও কর্মী আবু বাক্কার সিদ্দিক, সাংবাদিক লালন উদ্দীন, আব্দুল হামিদ মিয়া, জাতীয় পার্টির নেতা সুলতান আলী, রানু বেগম প্রমুখ।

 

 

সভায় বক্তারা বলেন, দি হাঙ্গার প্রজেক্ট একটি বে-সরকারী সংস্থা হলেও এরা জনগণের মতামত ও সম্মিলিত প্রচেষ্টায় নানা পরিকল্পনার মাধ্যমে দেশের সমৃদ্ধি ও আগ্রগতি পর্যালোচনা সহ উন্নয়ন বিষয় নিয়ে কাজ করে থাকেন।


প্রকাশিত: September 29, 2024 | সময়: 10:07 pm | Daily Sunshine