, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ ও নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের নিয়োগ দেওয়ার দাবিতে নওগাঁয় অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি করেছে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সদর হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
এসময় বক্তব্য রাখেন, নার্সিং সংস্কার পরিষদের নওগাঁ শাখার আহবায়ক নাজমুন নাহার, সদস্য সচিব রেবানা খাতুন, নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ ও সদস্য আমজাদ হোসেন, সদস্য শেফালী খাতুনসহ অন্যরা। এসময় বক্তারা তদের দাাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান।
নার্সিং সংস্কার পরিষদের নওগাঁ শাখার আহবায়ক নাজমুন নাহার বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাসকুরা নূর নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করেছে। এইজন্য তাকে পদত্যাগ করতে হবে। এছাড়াও দীর্ঘদিন ধরে নার্সরা প্রশাসনিক বৈষম্যের শিকার হয়ে আসছেন। নার্সিং অধিদপ্তরের প্রশাসনিক পদগুলোতে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের নিয়োগ দিতে হবে।
তিনি আরও বলেন, ডিজি পদত্যাগের মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে। আমরা আন্দোলন করতে চাই না, আমরা সেবা করতে চাই। তাই অবিলম্বে আমরা তার পদত্যাগ দাবি করছি।