সর্বশেষ সংবাদ :

ঘুষ খাওয়া চলবে না; ঘুষ খেলে ব্যক্তির পাশা-পাশি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয় -স্বরাষ্ট্র উপদেষ্টা

সানশাইন ডেস্ক: ঘুষ খাওয়া চলবে না, ঘুষ-দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশির-ভাগ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

 

 

 

স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা বলেন, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি। এর পেছনে মূল কারণ হিসেবে রয়েছে ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ঘুষ খাওয়া চলবে না। যেভাবেই হোক এই ঘুষ খাওয়া বন্ধ করতে হবে। এর কোনো বিকল্প নেই।

 

 

কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে।এ সময় তিনি কারা কর্মচারীদের ব্যক্তিগত ডোসিয়ার, শৃঙ্খলা এবং কল্যাণ নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

 

 

কারা কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা জানিয়েছেন, কারাগারের নিরাপত্তা বিধান করা আপনাদের মূল দায়িত্ব। ঘুষ না খেয়ে আপনাদের সম্মান পুনরুদ্ধার করুন। কেননা, ঘুষ খেলে ব্যক্তির পাশা-পাশি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়। উপদেষ্টা এসময় কারা কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া সম্পর্কে অবহিত হন।


প্রকাশিত: September 9, 2024 | সময়: 1:20 pm | Daily Sunshine