বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে পিকআপ ও ইজিবাইকের মুখো-মুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পিকআপের চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছেন।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় খুলনাগামী একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ইজিবাইকে থাকা ৪ জন নিহত এবং একজন আহত হয়েছেন।
নিহতের মধ্যে ৩ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন, শওকত (৪০), মাসুম (৩০) ও নিপা (২৮)। এদের মধ্যে নিপার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়, তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভির ইসলাম অনিক জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত এবং দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহত দুজন অর্থ্যাৎ হিরণ শেখ (৩৫) এবং অজ্ঞাত এক ব্যক্তিকে আমরা খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছি। এদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ বিষয়টি নিশ্চিত করে কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হক জানান, সংঘর্ষের পরই পিকআপটি পালিয়ে যায়। নিহত ৩ জনের লাশ কাটাখালি হাইওয়ে থানায় রয়েছে। আরেকজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। পিকআপটিকে শনাক্তের কাজ চলছে বলেও আরও জানান তিনি।