সর্বশেষ সংবাদ :

গণমাধ্যমের কণ্ঠ রোধ, সাংবাদিকদের নামে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার : 
গণমাধ্যমের কণ্ঠ রোধ, সাংবাদিকদের নামে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে সাংবাদিক শিবলী নোমানের বিরুদ্ধে অপপ্রচার ও হত্যার হুমকি বন্ধ, দুর্নীতির সংবাদ প্রকাশ নিয়ে বিভিন্ন সংস্থার আপত্তিকর বিবৃতি প্রত্যাহারের দাবি জানানো হয়।

 

সোমবার (২৪ জুন) সকাল ১০ টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম তোতা, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম, আবদুস সাত্তার ডলার, শেখ রহমতুল্লাহ, শামীউল আলীম।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামাদ খান, বিএফইউজের সাবেক সদস্য জাবীদ অপু, আরটিজেএ কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান রুবেল, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সোহান, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকরা সমাজের বিভিন্ন অনিয়ম অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশ করবেই। সংবাদ প্রকাশের পর প্রভাবশালী মহল নানাভাবে সাংবাদিকদের হয়রানি, হুমকি ধামকি, মামলা হামলাসহ নির্যাতন অব্যাহত রেখেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, কোনো অপশক্তি স্বাধীন গণমাধ্যমের ন্যায় ব¯‘নিষ্ঠ সংবাদ প্রকাশের পথে বাধা সৃষ্টি করতে পারবে না। সাংবাদিকরা এসব বাঁধা উপক্ষা করে প্রতিটি অন্যায়ের প্রতিবাদ জানাবে এবং তাদের লিখা চালিয়ে যাবে। প্রভাবশালী মহলকে হুশিয়ারী প্রদান করে বক্তারা বলেন, সংবাদ মাধ্যম স্বাধীন, সাংবাদিকরা স্বাধীন পেশায় নিয়োজিত। সংবাদ প্রকাশে কোনো বাঁধায় কাজে আসবে না।

সানশাইন / শামি


প্রকাশিত: June 24, 2024 | সময়: 6:36 pm | Daily Sunshine

আরও খবর