সর্বশেষ সংবাদ :

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি: আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার বেলা সাড়ে ১১টায় শহরের জিরো পয়েন্টে (শহীদ বিশাল চত্বর) ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় জেলার সমন্বয়ক তাজরুল ইসলাম, শিক্ষার্থী মাসুম রেজা, সুমন, আবু সাঈদ, জাকিয়া সুলতানা, ইসমত আরাসহ অন্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এই আন্দোলন যেমন যৌক্তিক, তেমনি প্রাসঙ্গিক। ফলে কালক্ষেপণ না করে অনতিবিলম্বে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। যৌক্তিক দাবি মানা না হলে শিক্ষার্থী সমাজ ক্ষোভে ফুঁসে উঠবে।


প্রকাশিত: September 2, 2024 | সময়: 6:02 am | সুমন শেখ