সর্বশেষ সংবাদ :

তানোরে শিক্ষকদের সঙ্গে যুগ্ম-সচিবের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে কারিগরি ও মাদ্রাসার শিক্ষা মন্ত্রানালয়ে যুগ্ম-সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তানোর উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রানালয়ের যুগ্ম-সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর উপজেলা কৃষি কর্মকতা সাইফুল্লাহ আহমেদ, তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান অফিসার ডাক্তার বার্নাবাস হাসদাক, তানোর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, বিএমডিএর জামিলুর রহমান প্রমুখ।
এসময় তানোর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, তানোর বিএম কলেজের অধ্যক্ষ অসিম কুমার, কৃষ্ণপুর মহিলা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, চাপড়া উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক জিল্লুর রহমান, কালিগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, পারিশো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা, তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিমসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: October 24, 2025 | সময়: 4:43 am | সুমন শেখ