সর্বশেষ সংবাদ :

পবায় সাবরেজিষ্ট্রার অফিসে কলম বিরতীর প্রতিবাদে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় সাবরেজিষ্ট্রার অফিসে কলম বিরতীর প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নওহাটা পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত কে এই স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপিতে বলা হয়, “সারাদেশে ফ্যাসিস্ট সরকারের দোসরা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক নীল নকশা করে চলেছে, সেই নীল নকশার অংশ হিসেব সারাদেশে সাব রেজিস্ট্রার ও তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতীর নামে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আমরা ছাত্র জনতার পক্ষ থেকে দাবী জানাচ্ছি।
দাবীগুলো হলো-অবিলম্বে বিগত সরকারের দোসরদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। যারা এই কলম বিরতীর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছে তাদের চিহ্নিত করে চাকুরীবিধী অনুযায়ী শাস্তির ব্যবস্থা করতে হবে। বিশেষ করে সাব-রেজিষ্টার কেন কর্ম দিবসে কলম বিরতী রেখেছে তা দ্রুত তদন্ত করে চাকুরীবিধী অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। পবা উপজেলার যে সমস্ত কর্মকর্তা ও কর্মচারী ইন্ধনে এই সরকারকে নানা ভাবে অসহযোগীতা ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তাদেরকে দেশের আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করতে হবে। যারা চরমভাবে অসহযোগীতা ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বিশেষভাবে চিহ্নিত করে প্রয়োজন পড়লে চাকুরী থেকে বাধ্যতামূলক অবসর বা চাকুরীচ্যুত করতে হবে। ”
স্মারকলিপির বিষয়ে জানতে চাইলে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এই সময় উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু সুফিয়ান, ইফতেখারুল ইসলাম ডনি, জনি, রনি, মিজানুর রহমান মিলন, মিন্টু, সোহেল রহমান, সাব্বির প্রমুখ।
এদিকে এ ব্যাপারে পবা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি এসএম আয়নাল হক বলেন, জমি রেজিস্ট্রি না করতে পেরে অনেকে হয়রানি হচ্ছেন। আবার সরকার এখান থেকে রাজস্ব হারাচ্ছে। এই আন্দোলনের সাথে বাংলাদেশ দলিল সমিতির কোন শাখা জড়িত না। তবে তিনি খুব শীঘ্্রই বিষয়টির সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


প্রকাশিত: August 28, 2024 | সময়: 5:20 am | সুমন শেখ