ভারতের ত্রিপুরায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস, চলমান বন্যায় নিহত -২২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ত্রিপুরা রাজ্যে ব্যাপক আকারে বন্যা হয়েছে। সেখানে এরই মধ্যে ২২ জনের মৃত্যুর হয়েছে। এ পরিস্থিতিতে ত্রিপুরায় আবাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

 

দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) শুক্রবার (২২ আগস্ট) পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ত্রিপুরার দক্ষিণ, উত্তর, উনাকোতি এবং ধালাই বিভাগে (৭ থেকে ১১ সেন্টিমিটার) ভারী বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে ত্রিপুরার সববিভাগে বজ্রসহ ঝড় হতে পারে।

 

 

আবহাওয়া দফতর বলেছেন, রাজ্যের দক্ষিণ অংশে গোমতী, সিপাহিজলা এবং ধলাই জেলার কিছু জায়গায় স্বল্প থেকে ভারী (২১ সেন্টিমিটার বা তার চাইতে বেশি) বৃষ্টির আশঙ্কা রয়েছে। ত্রিপুরার বাকি জেলার একটি বা দুটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।

 

ত্রিপুরায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। বিশেষ করে বৃষ্টি হয়েছে দক্ষিণ ত্রিপুরায় (বগাফা: ৪৯৩.৬ মিলিমিটার), সিপাহিজালা (সোনামুরা: ২৯৩.৪ মিলিমিটার), পশ্চিম ত্রিপুরা (আগরতলা: ২৩৩ মিলিমিটার) এবং গোমাইপুরে: ১৫৫ মিলিমিটার)। গত বৃহস্পতিবার রাতে এক বার্তায় ত্রাণ, পুনর্বাসন ও বিপর্যয় মোকাবিলা দফতর এই তথ্য জানান।

 

 

প্রবল বৃষ্টির কারণে গোটা রাজ্য বন্যার কবলে পড়েছে। গোমতী, দক্ষিণ ত্রিপুরা, উনাকোটি এবং পশ্চিম ত্রিপুরার জেলাগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

 

সর্বশেষ তথ্য অনুযায়ী ভয়াবহ এ বন্যায় ত্রিপুরায় ২২ জন এবং বাংলাদেশে ১৫ জন প্রাণ হারিয়েছে। অপরদিকে ত্রিপুরা ১৭ লাখ ও বাংলাদেশে ১৪ লাখ মানুষ যথাক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪ | সময়: ১২:৩০ অপরাহ্ণ | Daily Sunshine