সর্বশেষ সংবাদ :

বাঘায় ৭১৯ বোতল ফেন্সিডিলসহ আটক -১

স্টাফ রিপোর্টার,বাঘা: রাজশাহীর বাঘায় ৭১৯ বোতল ফেন্সিডিল-সহ মুনতাজ মন্ডল নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী র‌্যাব-৫।

 

গত বুধবার (২১ আগস্ট) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেন র‌্যাব।

 

রাজশাহী র‌্যাব-৫ সুত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৩ টার সময় রাজশাহীর সীমান্তবর্তী বাঘা উপজেলার খানপুর নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অত্র এলাকার মোঃ চাঁন মন্ডল এর ছেলে মুনতাজ মন্ডল (৩৮)কে ৭১৯ বোতল ফেন্সিডিল-সহ আটক করা হয়। এ সময় আলামত হিসেবে ০১ টি মোবাইল এবং ০১ টি সিম জব্দ করে র‌্যাব।

 

স্থানীয় একাধিক ব্যক্তি ও র‌্যাব সূত্রে জানা গেছে, ধৃত আসামী এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে পেশাই একজন কৃষক হলেও কৃষি কাজের পাশা-পাশি দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে মাদক ব্যবসার করেন তিনি।

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪ | সময়: ২:৫৯ অপরাহ্ণ | Daily Sunshine