সর্বশেষ সংবাদ :

আজ বিকের ৩টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা -পলক

নিজস্ব প্রতিবেদক: টানা ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। আজ রোববার (২৮ জুলাই) বিকেল ৩টায় সারাদেশে ফোরজি ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরছে মোবাইল ইন্টারনেট।

 

আজ রোববার (২৮ জুলাই) মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 

তিনি জানান, আজ ফোরজি সেবা চালু হবে। পরবর্তীকালে ৫জি সেবাও চালু করা হবে।

 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়।

এর পাঁচ দিন পর গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষা মূলক ভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা চালু করা হয়।


এরপর বুধবার (২৪ জুলাই) রাত থেকে আবাসিক এলাকায়ও ইন্টারনেট সেবা মিলছে। তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার।


প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪ | সময়: ১১:৪০ পূর্বাহ্ণ | Daily Sunshine