সর্বশেষ সংবাদ :

নওহাটায় বিশিষ্ট : ব্যবসায়ী মনি’র ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: পবার নওহাটা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু মোহাম্মদ ইফতেখার মনি (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্নানিল্লাহি রাজেউন)। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি হার্টের সমস্যা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের যানাজার নামাজ শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয়ে নওহাটা ছালেহিয়া মাদ্রাসার কবরস্থানে দাফন সম্পন্ন হয়। যানাজার নামাজে শরীক ছিলেন, বীর মুক্তিযোদ্ধা দীল মোহাম্মদ দিলু, নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, অধ্যক্ষ আলতাব হোসেন, পবা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, সহকারি অধ্যাপক সামশুজ্জামান, সহকারি অধ্যাপক তৈয়ব আলী, প্রধান শিক্ষক ওমর আলী, পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক।
যানাজায় আরো ছিলেন নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুল বারী খান, সহকারি প্রধান শিক্ষক মজিবর রহমান ও মাহবুবুর রহমান, শিক্ষক আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান বাচ্চু, নওহাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক মুকুল হোসেনসহ আত্মীয়-স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ।


প্রকাশিত: July 27, 2024 | সময়: 4:54 am | সুমন শেখ