, , ।
স্টাফ রিপোর্টার :
সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল (২৩শে জুন) শনিবার দিবাগত রাত সাড়ে বারোটায় রাত্রী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানার ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার পুঠিয়া থানার মামলা নং-১৭, তারিখঃ ২০/০৬/২০২৪, ধারা-নারি ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(৪)(খ) এর পলাতক আসামী মোঃ ফয়সাল (২০), পিতা-মোঃ তরিকুল, সাং-রামজীবনপুর, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী ’কে গ্রেফতার করেছে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ইং-২০/০৬/২০২৪ তারিখ সকাল সাড়ে দশটায় ভিকটিম (০৬) বাড়ির পাশে খেলা করছিল। তখন একই গ্রামের মোঃ ফয়সাল (২০) ঘটনাস্থল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন রামজীবন গ্রামস্থ জনৈক মোহাম্মদ খলিলুর রহমান এর পরিত্যক্ত বাড়ির ভিতর কৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে উক্ত আসামি মোঃ ফয়সাল দ্রুত পালিয়ে যায়। উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করে।
পরবর্তীতে ভিকটিম এর মা বাদী হয়ে রাজশাহী জেলার পুঠিয়া থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অদ্য ২৩শে জুন ( রবিবার) গভীর রাতে অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ফুলবাড়ি নামক এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত ধর্ষনের চেষ্টা মামলার এজাহারনামীয় একমাত্র আসামীকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সানশাইন / শামি