রাসিক মেয়রের সঙ্গে নগর ও জেলা যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগর যুবলীগ ও জেলা যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকাল ৫টায় নগর ভবনে মেয়র দপ্তরে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।
রাজশাহী মহানগর যুবলীগের নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের নবনির্বাচিত সহসভাপতি মোঃ মাজেদুর রহমান শিবলী, সহসভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রায়হানুল রহমান রয়েল,সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ দত্ত বাপ্পি, সহসম্পাদক প্রণব কুমার সরকার, সহসম্পাদক এস এম আশিকুর রহমান প্রমুখ। নবনির্বাচিত নেতৃবৃন্দ রাসিক মেয়রের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মেয়র তাদের মিষ্টিমুখ করান।

শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্য রাসিক মেয়র বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের একটি ঐতিহ্যবাহী সংগঠন। নবনির্বাচিত কমিটির সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজশাহী মহানগর যুবলীগকে আরো শক্তিশালী করে গড়ে তুলবে।
একই সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী জেলা যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ। নগর ভবনে মেয়র দপ্তরে সাক্ষাৎ করেন রাজশাহী মহানগর যুবলীগের নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজল সহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক সামাউন ইসলাম, রফিকুজ্জামান রফিক, সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ প্রমুখ। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ রাসিক মেয়রের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সিটি মেয়র তাদের মিষ্টিমুখ করান।


প্রকাশিত: জুন ২১, ২০২৪ | সময়: ৫:৪৯ পূর্বাহ্ণ | সুমন শেখ