বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপশহর ১ নং সেক্টর এলাকা নিবাসী কুরবান আলী (৬০) শনিবার রাত ৯টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। কুরবান আলী’র জানাযার নামাজ রবিবার বাদ জোহর উপশহর পানি ট্যাংকি মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সদস্য মোশফিকুর রহমান হাসনাত, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও ১৪ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার, ১৪ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ তৌকির উদ্দিন খান খালেক প্রমুখ।
এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সাংসদ অধ্যক্ষ বাদশা: শোক জানিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাঅ শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নগর আ’লীগ: শোক জানিয়েছেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেনসহ সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।