বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি, এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে নওগাঁয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সিভিল সার্জন অপিসের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের গিয়ে শেষ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল করিম। সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান, সিভিল সার্জন কার্যালয়ের স্থাস্থ্য কর্মকর্তা ডা. আশিষ কুমার সরকার, ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. জয়িতা সাহা, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান।
বক্তারা তামাকজাত দ্রব্যের সুফল ও কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট প্রতিনিধি: নানা কর্মসূচিতে বিশ্ব তামাক দিবস পালিত হয়েছে জয়পুরহাটে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্ক ফোর্স কমিটির যৌথ উদ্যোগে জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলসী চন্দ্র রায়, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতি রায় প্রমুখ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।