, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যেগে গত বুধবার বিকেলে ভবানীগঞ্জ বাজারে রাষ্ট যন্ত্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে লিফলেট বিতরণ ও ভবানীগঞ্জ আলু হাটার দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লিফলেট বিতরণকালে ভবানীগঞ্জ বাজারে বিএনপি নেতা কর্মীদের ঢল নামে। পরে নেতা কর্মীরা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের নেতৃত্বে ভবানীগঞ্জ গোডাউন মোড় ও কলেজ মোড় এলাকা প্রদক্ষিণ করে হাজার হাজার লিফলেট বিতরণ করেন। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেন।
উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল গাফ্ফার মাস্টারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, মাহমুদুর রহমান মিলন, সরদার বকুল হোসেন, বিএনপি নেতা হুজুর আলী, সালাম পারভেজ, জহুরুল ইসলাম খোকন, আকতারুল আলম, মহিলা দলের নেত্রী প্রভাষক রিনা ইসলাম, কাউন্সিলর সাহানারা খাতুন, সাবেক যুবদলের নেতা আতিকুর রহমান জর্জ, প্রভাষক দুলাল হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা জিল্লুর রহমান, মনিরুজ্জামান মনির সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।