সর্বশেষ সংবাদ :

বাগমারায় আরও একটি পুকুরে বিষ মাছ নিধন ‎

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঙ্গলপুর গ্রামের মৃত আমদ আলীর ছেলে আশরাফ আলীর একটি পুকুরে বিষ দিয়ে প্রায় ৮ লাখ টাকার মাছ মারা গেছে। ঘটনা ঘটে শুক্রবার দিবাগত রাতে।
‎শনিবার ভোরে ফজরের সালাত আদায় করে পুকুরে গিয়ে পুকুর মালিক আশরাফ আলী দেখেন মাছ মরে ভেসে আছে।‎
‎আশরাফ আলী জানান, আমার ঐ পুকুরে আমি দীর্ঘ দিন থেকে রুই, কাতল, চিতল, বোয়াল সহ দেশীয় নানা প্রজাতির মাছ চাষ করে আসছিলেন ইতোমধ্যে মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠেছে।
গত শুক্রবার দিবাগত রাতে কে বা কাহারা তাঁর পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে।এতে প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আশরাফ আলী জানান তিনি বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ‎
‎বাগমারা থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম বলেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: March 30, 2026 | সময়: 5:26 am | সুমন শেখ