সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই করায় দুই ব্যবসায়ীর ২৫ হাজার টাকা জরিমানা

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস পাচারের সময় দুই গরু মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এরআগে বৃহস্পতিবার সন্ধ্যায় রহনপুর বাজার বেইলী ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে স্থানীয় লোকজন প্রশাসনকে খবর দিলে সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত আবুল ও টুটুল নামে দুই গরুর মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত মাংসগুলো মাটির নিচে পুতে ফেলা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা বলেন, সন্তোষপুর শিশাটলা গ্রাম থেকে একটি অসুস্থ গরু জবাই করে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বের হলে রহনপুর বেলী ব্রিজে জনতার হাতে আটক হয়। পরে স্থানীয় লোকজন খবর দিলে সেখানে উপস্থিত হয়ে দুই গরু ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত মাংস মাটির নিচে পুঁতে ফেলা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।


প্রকাশিত: May 11, 2024 | সময়: 5:05 am | সুমন শেখ

আরও খবর