বাঘায় প্রেমিকার ধর্ষণ মামলায় ফেঁসে গেল প্রেমিক !

স্টাফ রিপোর্টার,বাঘা : রাজশাহীর বাঘায় প্রেমিকার প্রতারণার ফাঁদে পড়ে ধর্ষণ মামলায় ফেঁসে গেল এক প্রেমিক। আলোচিত এই প্রেমিকের নাম শরিফ। তার বাড়ি উপজেলার মীরগঞ্জ মোড়ে। বৃহস্পতিবার থানায় অভিযোগ পেয়ে শুক্রবার (৩-মে) সকালে পুলিশ তাকে আটক করেন।

 

আটক প্রেমিক মোঃ শরিফ হোসেন(২৭)এ প্রতিবেদককে বলেন, আমি আমার প্রেমিকাকে মন-প্রাণ দিয়ে ভালোবাসি। তাকে বিয়ে করতে চাই । এ কারণে আমি স্বেছায় তার সাথে মিলামেশা করেছি। তবে আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে সে যে, আরো কয়েকজন ছেলের সাথে ফেসবুক এবং ইমো চ্যাটিং এর মাধ্যমে অম্রীল ছবি ধারণ করে সম্পর্ক রেখেছে সেটি আমার জানা ছিলো  না। গত ৩০ এপ্রিল রাতে আমরা দু’জন স্বেছায় এক সাথে রাত্রী যাপন করা অবস্থায় তার মোবাইল আমার হাতে নিলে এইসব রহস্য বেরিয়ে আসে। অত:পর পরদিন সকালে আমি তার মোবাইলটি আমার কাছে রেখে দিলে সে থানায় গিয়ে আমার নামে ধর্ষণ মামলা দায়ের করে।

 

অপর দিকে ভুক্তভুগী নারী বলেন, আমি ফেসবুক-ইমোতে কয়জনের সাথে প্রেম করেছি, কিংবা কার সাথে আমার মোবাইলে ছবি তুলে রেখেছি সেটি আমার ব্যক্তিগত ব্যাপার। সে আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে সারারাত তার চাচার বাসায় রেখে ধর্ষণ করার পর আমার মোবাইল কেড়ে নেওয়ায় আমি তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছি। আমি চাই সে শাস্তি পাক।

 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তজলুল হক জানান, ধর্ষিত নারী স্বামী পরিত্যাক্তা এবং ধর্ষক  তার ঘরে দু’জন স্ত্রী থাকার পরেও সে নতুন করে  ঐ নারীর  সাথে প্রেমে লিপ্ত। যতটুকু বুঝিছে, ধর্ষক প্রেমিক তার প্রেমিকার মোবাইল কেড়ে না নিলে ঘটনা এতদুর গড়াইতো না, কিংবা থানায় মামলাও হতো না।

 

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম জানান, ৩০ এপ্রিল রাতে ধর্ষণের কথা উল্লেখ করে উপজেলার মীরগঞ্জ এলাকার একজন নারী একই এলাকার শরিফ নামে এক যুবকের বিরুদ্ধে ২ মে’ সকালে থানায় এসে একটি ধর্ষণ মামলা দায়ের করলে ৩-মে সকাল ৯ টায় আমার থানার পুলিশ আসামীর নিজ বাড়ী থেকে তাকে আটক করে। আগামী কাল শনিবার ধৃত আসামীকে আদালতে প্রেরণ করবো এবং ধর্ষিত নারীকে আজ শুক্রবার বিকেলে রামেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিচ সেন্টার (ও.সি.সি) পাঠাবো।

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: মে ৩, ২০২৪ | সময়: ৪:৪৬ অপরাহ্ণ | Daily Sunshine