সর্বশেষ সংবাদ :

আরএমপির মাস্টার প্যারেড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আরএমপি লাইন্স মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়। আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদার মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) ড. রুহুল আমিন।
মাস্টার প্যারেডে আরএমপির অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, ডিসিপ্লিন বজায় রাখা ও সুশৃঙ্খল জীবন যাপনের উপর দিকনির্দেশনা দেন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
মাস্টার প্যারেডে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) রশীদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যরা।


প্রকাশিত: January 29, 2024 | সময়: 6:41 am | সুমন শেখ