সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে আত্রাই থানা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আত্রাই থানা প্রেসক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা পারস্পরিক সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন।
আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও দৈনিক সানশাইন পত্রিকার উপজেলা প্রতিনিধি ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নতুন সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এরপর প্রেসক্লাবের অগ্রযাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। এতে বক্তব্য রাখেন আত্রাই থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ খান, কার্যনির্বাহী সদস্য ফরিদুল আলম পিন্টু এবং আব্দুল মজিদ মল্লিক।
সভায় আরও ছিলেন আত্রাই থানা প্রেসক্লাবের নবাগত সদস্য রিমা খাতুন, সদস্য আব্দুল ছালাম, সদস্য পারভেজ গাদ্দাফী।
সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আত্রাই উপজেলার সার্বিক উন্নয়নে অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার সুরক্ষায় ও গণমাধ্যমের মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানের সভাপতি রুহুল আমিন তাঁর সমাপনী বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আমাদের লেখনীর মাধ্যমেই সমাজের অসংগতি দূর হয় এবং উন্নয়নের অগ্রযাত্রা ত্বরান্বিত হয়। আমি আশা করি, আত্রাই থানা প্রেসক্লাবের প্রতিটি সদস্য পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ বজায় রেখে নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার মাধ্যমে স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।


প্রকাশিত: জুন ১৪, ২০২৬ | সময়: ৩:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর