সর্বশেষ সংবাদ :

বড়দিন উপলক্ষ্যে রাসিক মেয়রকে রাজশাহী ধর্ম প্রদেশ বিশপের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে রাজশাহী ধর্ম প্রদেশের বিশপ জেভার্স রোজারিও’র পক্ষ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মাননীয় মেয়রের দপ্তর কক্ষে এই শুভেচ্ছা জানান ফাদার ও সিস্টাররা। এ সময় তাদেরকেও শুভেচ্ছা জানান রাসিক মেয়র মহোদয়। এছাড়া বড়দিন উপলক্ষ্যে কেক কাটেন রাসিক মেয়র।
এ সময় রাজশাহী ধর্ম প্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডি, ফাদার বাবলু কোরাইয়া, ফাদার নবিন কস্তা, ব্রাদ্রার রঞ্জন পিউরিফেকেশন, হলিক্রস স্কুলের শিক্ষক ব্রাদার শংকর কস্তা, কারিতাস আঞ্চলিক পরিচালক ডেভিড হেমব্রম, সিস্টার এবং ভক্তগণ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: December 22, 2023 | সময়: 5:55 am | সুমন শেখ

আরও খবর