বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: প্রতিবারের মতো এবারও মহান বিজয় দিবসে প্রদর্শনী ম্যাচ খেলবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ২ ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ম্যাচের আয়োজন করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজয় দিবস উপলক্ষে মিরপুর স্টেডিয়ামে ২০ ওভারের প্রদর্শনী ম্যাচটি শুরু হবে শনিবার সকাল ১১টায়।
১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়তে যাওয়া এই ম্যাচের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বিসিবি। সংস্থাটি জানিয়েছে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল ১০টা ৪০ মিনিটে টস হওয়ার পর ম্যাচ শুরুর আগে সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে পালন করা হবে এক মিনিটের নীরবতা। এরপর জাতীয় সংগীত গাওয়া হবে। সকল আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টায় শুরু হবে ম্যাচ।
শহীদ মোস্তাক একাদশ: মেহরাব হোসেন অপি, তুষার ইমরান, হাবিবুল বাশার সুমন, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ, মোহাম্মদ সেলিম, মোরশেদ আলী খান, হাসানুজ্জামান ঝরু, এহসানুল হক সেজান, সাজ্জাদ আহমেদ শিপন, শফিউদ্দিন আহমেদ বাবু, খান আবদুর রাজ্জাক, মিজানুর রহমান বাবুল, গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ আলী।
শহীদ জুয়েল একাদশ: জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, মুশফিকুর রহমান বাবু, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন (উইকেট রক্ষক), খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, জি এস হাসান তামিম, ডলার মাহমুদ, রবিউল ইসলাম, ফাহিম মুনতাসির সুমিত, ফয়সাল হোসেন ডিকেন্স, সাজেদুল ইসলাম, এএসএম রকিবুল হাসান।