, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা মোটরস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে গতকাল শনিবার নওদাপাড়া আন্তঃ জেলা বাস টার্মিনালের ইউনিয়ন অফিস কার্যালয় থেকে বিভিন্ন পদে ৫৯ জন মনোনয়ন পত্র উত্তোলন করে। সভাপতি তিন মনোনয়ন পত্র উত্তোলন করেছেন যথাক্রমে জাহাঙ্গীর আলম, কামাল হোসেন রবি, হামিদুল আলম সাজু। সাধারণ সম্পাদক পদে ২ জন মাহাতাব হোসেন চৌধুরী ও মমিনুল ইসলাম মোমিন। সহ-সভাপতি পদে ৫ জন। এছাড়াও বিভিন্ন পদে মনোনয়ন পত্র উত্তোলন করেন।
নির্বাচনী প্রার্থী মোট ২১ জন পদ রয়েছে। এরমধ্যে সভাপতি পদে ১, সভ- সভাপতি ২,সাধারণ সম্পাদক-১, সহ-সাধারণ সম্পাদক-২, কোষাধ্যক্ষ-১জন,সাংগঠনিক সম্পাদক-২, দপ্তর সম্পাদক ১, সহ-দপ্তর সম্পাদক ১জন সাংস্কৃতিক, ক্রীড়া ও প্রচার সম্পাদক ১জন, সড়ক সম্পাদক ৩জন ও নর্বাহী সদস্য পদে ৬ জন।
মনোনয়ন পত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আলহাজ¦ রফিকুল ইসলাম রফিকসহ অন্যান্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।