, , ।
স্টাফ রিপোর্টার :
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পুনরায় চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন রাজশাহীর সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান। নিয়োগ পাওয়ার পর বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১২ টায় ঢাকা থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে পৌছালে তাকে শুভেচ্ছা জানান বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশীদ ও মোসা: সাখিনা খাতুন পারুল বোর্ড সদস্য সহ কর্তৃপক্ষের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কর্যালয়ে পৌছালে চেয়ারম্যানকে শুভে”ছা জানান কর্তৃপক্ষের কর্মচারীগণ। এরপর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়।
বরেন্দ্র উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দ্বিতীয় বারের মত যে গুরুদায়িত্ব দিয়েছে তার জন্য প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার কাছে আমি চির কৃতজ্ঞ। তিনি যে দায়িত্ব আমার উপর দিয়েছে আমি তা নিষ্ঠার সাথে পালন করবো এবং এই প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সম্মানের স্থানে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করবো। আমার সাথে সাথে আপনারের উপর যে গুরুদায়িত্ব আছে তা সঠিক ভাবে পালন করতে হবে তাহলে আমরা সোনার বাংলায় পরিণত করতে পারবো এই বাংলাদেশকে।
মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আমাদেরকে মাঠ পর্যায় কৃষকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, অতি. প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা, অতি: প্রধান প্রকৌশলী ড. মো আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, বিএমডিএ সচিব তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.টি.এম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জীন নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল হুদা, মোঃ মুক্তাদিউর রহমান সভাপতি, বঙ্গবন্ধু কৃষিবিদ পারিষদ, মোঃ রাহাত পারভেজ, সাধারণ সম্পাদক, বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন, বিএমডিএ কর্মচারী লীগ, রাজ-৩০৪২ সিবিএ সভাপতি মোঃ মেসবাউল হক, বিএমডিএ কর্মচারী ইউনিয়ন রাজ-১৫০০ এর সভাপত্বি আব্দুল সাত্তার সহ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে শুভেচ্ছা জানাতে সকালে উপস্থিত হয়।
পরে বিএমডিএ’র বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছায় সিক্ত হন দ্বিতীয়বারের মত বিএমডিএ’র চেয়ারম্যান হওয়া বেগম আখতার জাহান। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়।
সানশাইন / শামি