সর্বশেষ সংবাদ :

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগর আওয়ামী লীগের কর্মসূচি

স্টাফ রিপোর্টার : আজ ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে সকাল ১১টায় পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। বিকাল ৪.৩০টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
কর্মসূচী সমূহে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।


প্রকাশিত: June 23, 2023 | সময়: 5:19 am | সুমন শেখ

আরও খবর