সর্বশেষ সংবাদ :

রাণীনগরে বজ্রপাতে কৃষিশ্রমীক নিহত

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে বজ্রপাতে জামিল হোসেন (১৯) নামে এক কৃষিশ্রমীক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ভবানিপুর মাঠে এঘটনা ঘটে। নিহত জামিল ভবানীপুর গ্রামের মৃত আজাদ প্রামানিকের ছেলে।
নিহত জামিল হোসেনের প্রতিবেশি চাচা সাহেল হোসেন বলেন, তিনিসহ জামিল ও আরো একজন শ্রমীক নিয়ে এদিন বিকেলে মাঠে ভূট্টা ক্ষেতে গিয়ে জমি থেকে ভূট্টা তুলছিলেন। এসময় ঝড়-বৃষ্টি আসলে মাঠের মধ্যে আলাদা আলাদা গাছের নিচে আশ্রয় নিই।এসময় বজ্রপাতে সে গুরুত্বর আহত হয়। তাকে সাথে সাথে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিলকে মৃত ঘোষনা করেন।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,বজ্রপাতে কৃষিশ্রমীক নিহতের খবর পেয়েছি। পরিবার থেকে কোন অভিযোগ পেলে ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থ্য নেয়া হবে।

 

 

সানশাইন/সোহরাব

 


প্রকাশিত: May 23, 2023 | সময়: 8:53 pm | Daily Sunshine

আরও খবর