সর্বশেষ সংবাদ :

বিএনপির সন্ত্রাসী চাঁদের বিরুদ্ধে বাঘায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নুরুজ্জামান,বাঘা : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানোর’হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও সাবেক চারঘাট উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসী আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে বাঘায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে তার বিরুদ্ধে একটি মামলা হওয়ার পর সোমবার(২২-মে) বিকেলে বাঘা উপজেলা আওয়ামীগ বিক্ষোভ কর্মসুচীর মাধ্যমে তাকে গ্রেফতাদের দাবি জানান।

দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে করবস্থানে পাঠানোর হুমকি দেন রাজশাহী বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ। এ সময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়’। এখন থেকে এক দফা-এক দাবি শেখ হাসিনা কবরে যাবি। তার এ বক্তব্য শুনে ক্ষোভে ফেটে পড়ে ক্ষমতাশীল দল আওয়ামী লীগের নেত্রীবৃন্দ। এরপর কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেয়া হয়, সোমবার দেশব্যাপী চাঁদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার।

সেই ধারাবাহিকতায় সোমবার বিকেলে বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আ’লীগের সহ সভাপতি আমজাদ হোসেন নবাব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, বাঘা উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু, বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, আবু সাইদ চাঁদ তুমি একজন আলোচিত সন্ত্রাসী এবং অষ্টম শ্রেনী পাশ কুলাঙ্গার। তোমার নামে চারঘাট থানায় রেল লাইন উপড়ানো থেকে শুরু করে অসংখ্য সন্ত্রাসী মামলা রয়েছে। ২০২১ সালে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে কুটুক্তি করায় তোমাকে বাঘায় অবাঞ্চিত ঘোষনা করা হয়েছিল। তুমি যত বড় নেতা নও, তার চেয়ে অনেক বড় কথা বলে ফেলেছ । এবার তোমাকে আর ছাড় দেয়া হবেনা। তোমার যদি সাহস থাকে, তাহলে একটি বারের জন্য বাঘায় প্রবেশ করে তোমার ক্ষমতা প্রমান করো !

আয়োজিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাক্ষ নছিম উদ্দিন ও মজিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা পৌর আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মামুন হোসেন,বাঘা পৌর সভার সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, পাকুড়িয়া উইনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নয়ন সরকার সহ সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক, আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম-সহ ৫ জন ইউপি চেয়ারম্যান,আড়ানী পৌর আ’লীগের সাধারণ সম্পাদক রিবন আহাম্মেদ বাপ্পি ও উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা-সহ আওয়ামী সকল সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।

উল্লেখ্য চাঁদের বিরুদ্ধে বর্তমানে ২০ টির অধিক মামলা-সহ অসংখ্য জিডি রয়েছে চারঘাট থানায়। তিনি ২০১৪ সালে ট্রেনের লাইনচ্যুত করা থেকে শুরু করে-গাড়ি পুড়ানো, নিজ ওয়ার্ডে নির্বাচনের মাঠ দখল, বোমা হামলা, ককটেল নিক্ষেপ, হত্যা, জঙ্গী প্রশ্রয় ও সন্ত্রাসী কর্মকান্ড-সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে লিপ্ত থাকায় তার নামে বিস্ফোরক এবং সরকারি কাজে বাঁধা দান ও ২৭ জন নিরিহ বেকার যুবককে চাকরি দেয়ার নামে লক্ষ-লক্ষ টাকা আতœসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।

চারঘাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মাহাবুবুল আলম বলেন, আবু সাঈদ চাঁদ প্রকৃত অর্থে একজন সন্ত্রাসী। তার নামে এ থানায় প্রায় ২০ টি অধিক মামলা এবং অসংখ্য জিডি রয়েছে।


প্রকাশিত: May 22, 2023 | সময়: 6:53 pm | Daily Sunshine

আরও খবর