সর্বশেষ সংবাদ :

ইয়াবাসহ চারঘাট থানার এএসআই আটক

চারঘাট প্রতিনিধি:
মাদকদ্রব্য অধিদপ্তরের হাতে ১শ ৬২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছেন চারঘাট মডেল থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) শাহানুর ইসলাম। বৃহস্পতিবার রাতে নাটোরের সদর থানাধিন রতবাড়ী নামক এলাকা থেকে মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা তাকে আটক করেছেন বলে নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন। শুক্রবার বিকেলে আটক এএসআই শাহানুরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

 

 

 

 

পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, আটককৃত এএসআই শাহানুর ইসলাম নাটোর জেলার সিংড়া উপজেলায় তার বাড়ী। তিনি সরকারী আদেশের বাইরে বৃহস্পতিবার থানার বাইরে অবস্থান করছিলেন। এসময় রাত আটটার দিকে নাটোর জেলার সদর থানাধিন রতবাড়ী নামক এলাকায় ১শ ৬২ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ গোপন সংবাদ ভিক্তিতে নাটোর জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের লোকজন তাকে আটক করেন। পরে শুক্রবার দুপুরের দিকে আটক শাহানুর ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: May 12, 2023 | সময়: 11:04 pm | Daily Sunshine