বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে শহীদ জননী জাহানারা ইমামের ৯৪তম জন্মদিবস পালন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। রাজশাহী জেলা ও মহানগর কমিটি এ উপলক্ষে বুধবার সকালে নগরীর আলুপট্টিস্থ মুক্তিযুদ্ধ পাঠাগারে শহীদ জননীর প্রতিকৃতিতে মাল্যদান ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
কর্মসূচিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, জেলা ও মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব তামিম শিরাজী, মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, নির্মূল কমিটির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এডভোকেট জোছনা আরা, প্রভাষক হাসিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।