সর্বশেষ সংবাদ :

ধামইরহাটে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধামইরহাট প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েচে। ২৮ এপ্রিল (শুক্রবার) সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, পুলিশ পরিদর্শক তদন্ত মো. আব্দুল গণি, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা স্বে”ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান, উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরম, সাংবাদিক একে নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: April 28, 2023 | সময়: 6:43 pm | Daily Sunshine

আরও খবর