সর্বশেষ সংবাদ :

একদিনে রামেক হাসপাতালে ৮ নতুন স্থাপনার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে একযোগে ৮টি নতুন স্থাপনার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে বিভিন্ন এসব স্থাপনার উদ্বোধন হাসপাতালের পরিচালক ব্র্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
একদিনেই রামেক হাসপাতালের আইসিইউ কমপ্লেক্স, মডার্ন মরচুয়ারি, সিকিউরিটি কমপ্লেক্স, আলট্রাসনোগ্রাফী কমপ্লেক্স, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ও গাইনি ওপিডি, মহিলা গোসলখানা, সার্জারী বিভাগীয় প্রধানের একাডেমিক অফিস ও গাইনি অ্যান্ড অবস্ বিভাগের বিভাগীয় প্রধানের একাডেমিক অফিস উদ্বোধন করা হয়।
এসময় রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এবিএম. হুমায়ুন কবীর, রাজশাহী গণপূর্ত জোনের নির্বাহী প্রকৌশলী (স্টাফ অফিসার) ফেরদৌস শাহনেওয়াজ কান্তা, উপ-বিভাগীয় প্রকৌশলী মুনমুন হোসেন, রবিউল ইসলাম খান, উপ-সহকারী প্রকৌশলী আয়াতুল্লাহ, দেলওয়ার হোসেন, রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাসেল আলী ও শহিদুল ইসলামসহ রাজশাহী গণপূর্ত বিভাগ-২ ও রামেক হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: January 22, 2023 | সময়: 5:20 am | সুমন শেখ

আরও খবর