বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে পিতাকে মারধরের অভিযোগে পুত্রকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার বৃ-হাটরা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে মাসুদ রানা (৩৫) কে ১ মাসের কারাদণ্ড সহ ১০০ টাকা অর্থদণ্ড করা হয়।
জানা যায়, ২৫ ডিসেস্বর সকালে রাগারাগির এক পর্যায়ে পিতাকে মারধর করে মাসুদ। পিতার অভিযোগের পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত মাসুদকে আটক করে। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিয়াংকা দাস গিয়ে এ সাজা প্রদান করেন।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, আটককৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সানশাইন/টিএ