সর্বশেষ সংবাদ :

রাঙাপরি’র বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন 

স্টাফ রিপোর্টারঃ

নগরীর কাজিহাটাস্থ বাংলাদেশ ব্যাংকের বিপরীতে রাঙাপরি ডেভেলপারস এন্ড প্রোপারটিজ এর নতুন বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে গতকাল। নান্দনিক ডিজাইনের বহুতল এই ভবনটির নাম দেয়া হয়েছে গ্যালাক্সি লাইন। বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসুম সরকার। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক উজ্জল কবির, রেডার সভাপতি তোফিতুর রহমান লাভলু, প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তাসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিগণ।

 

রাঙাপরি ডেভেলপারস এন্ড প্রোপারটিজ আবাসন ব্যবসায় যাত্রা শুরুর প্রথম থেকেই নিজেদের নির্মাণকৃত এ্যাপার্টমেন্টগুলোর নান্দনিক ডিজাইন, সর্বোচ্চ মানের নির্মাণ সামগ্রীর ব্যবহার ছাড়াও চুক্তিনুযায়ী ক্রেতাদের হাতে যথাসময়ে ফ্ল্যাট হস্তান্তরে সুনাম অর্জনের ধারাবাহিকতায় ইতিমধ্যেই ফ্ল্যাট ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছে।

 

নগরীর প্রাইম লোকেশনে আধুনিক ও শিল্পশৈলীর ছোয়াতে ইতিমধ্যেই তিনটি প্রজেক্টের কাজ শেষ করেছেন তারা। সর্বমোট নয়টি প্রজেক্ট নিয়ে কাজ করা আবাসন এই প্রতিষ্ঠানটির ভবিষ্যত কর্মপরিকল্পনা অনেক বেশি।

 

উদ্বোধন অনুষ্ঠানে চেয়ারম্যান মাসুম সরকার উপস্থিত সকলকে জানান, রাজশাহী নগরীতে চোঁখ ধাঁধানো বহুতল ভবনগুলো আধুনিক ও সর্বো”চমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার ছাড়াও সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনির সমন্বয়ে তৈরি করা হচ্ছে। তিনি আরো বলেন, অ্যাপার্টমেন্ট হস্তান্তরের প্রতিশ্রুতি রক্ষায় সেই প্রথম থেকেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে রাঙাপরি ডেভেলপারস এন্ড প্রোপারটিজ এর কনস্ট্রাকসন ডিপার্টমেন্ট। তারই ধারাবাহিকতায় নগরীর প্রাইম লোকেশনে গ্যালাক্সি লাইন নামের আরো একটি নান্দনিক ভবন নির্মাণ কাজের আজ উদ্বোধন হলো।

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: October 31, 2022 | সময়: 10:29 pm | Daily Sunshine

আরও খবর