সর্বশেষ সংবাদ :

রাসিক মেয়রের সুস্থতা কামনায় রুয়েট স্বাধীনতা কর্মচারী পরিষদের দোয়া মাহফিল

স্টাফ রির্পোটার : আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) স্বাধীনতা কর্মচারী পরিষদ।

শনিবার (১৫ অক্টোবর) বিকালে জামালপুর মোমেনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এর আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে তারা এতিমদের মাঝে খাবার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য নূর উদ্দিন নয়ন, রাজেদুল ইসলাম রাজ, আব্দুল্লাহ আল মামুন, শরিফুল ইসলাম, আশিষ কুমার ঘোষ, মানিক মিয়া, মনিরুজ্জামান মনির, কামরুজ্জামান মুন, জহির রায়হান, রেজাউল করিম, আবদুর রউফ, সুমন সরকার, মাসুম আখতারুজ্জামান কাজল, আতাউল কাইয়ুম, মো. সুজন, সোহেল রানা, মোস্তফা, মো. সাকিম, জাহিদ হাসান, মো. ইমন, পান্না, মন্জুর, সেরাজুল ইসলাম, এনামুল হক, হায়দার আলী প্রমূখ।

 

 


প্রকাশিত: October 15, 2022 | সময়: 10:32 pm | Daily Sunshine

আরও খবর