সর্বশেষ সংবাদ :

সান্তাহার পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ করলেন মেয়র ভুট্টু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসহায় ও দরিদ্রদের মাঝে বিনামূল্যে ১০ কেজি ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১২ টায় উপজেলার সান্তাহার পৌরসভা চত্বরে ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬ শত ২১ জনের মাঝে এই চাল বিতরণ করেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিলর আলাউদ্দীন, ওয়াহেদুল ইসলাম, হাবিবুল আলম, মমতাজ আলী, কামরুল, ব্যবসায়ী জাহিদুল ইসলাম প্রমূখ।


প্রকাশিত: July 8, 2022 | সময়: 5:06 pm | Daily Sunshine

আরও খবর