সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড় শিমলা ৩ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে শুক্রবার সন্ধায় বড়শিমলা বাজার দলীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বড়শিমলা ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল জলিল মন্ডলের সভাপতিত্বে ক্রিয়েটিভ মডেল একাডেমির ভাইস প্রিন্সিপাল উজ্জল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন জামায়াতী ইসলামী সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন চকশিমলা ২ নম্বর ওয়ার্ড শাখা জামায়াতে ইসলামী সভাপতি হজরত আলী মন্ডল, এসময় উপস্থিত ছিলেন বড়শিমলা ৩ নম্বর ওয়ার্ড শাখা জামায়াতী ইসলামী সহ-সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, প্রচার সম্পাদক বেলাল, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, বায়তুল মাল সম্পাদক শহিদুল ইসলাম, চকশিমলা ২ নম্বর ওয়ার্ড শাখা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।


প্রকাশিত: February 23, 2025 | সময়: 6:07 am | সুমন শেখ

আরও খবর