সর্বশেষ সংবাদ :

আরএমপির বোয়ালিয়া থানার ওসির বদলি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মনকে বদলি করা হয়েছে। তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করে গত ১৩ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য ২২ জানুয়ারির মধ্যে নিবারন চন্দ্র বর্মনকে ছাড়পত্র নিতে বলা হয়েছে। নইলে ২৩ জানুয়ারি তিনি স্ট্যান্ড রিলিজ হয়েছেন বলে গণ্য করা হবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ওসি নিবারন ২০১৯ সালের জুলাইয়ে বোয়ালিয়া থানায় যোগ দেন।


প্রকাশিত: January 20, 2022 | সময়: 6:53 am | সুমন শেখ