, , ।
পোরশা প্রতিনিধি :
নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের যৌথ আয়োজনে রবিবার সকালে উৎসব মুখর পরিবেশে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে এ উপলক্ষে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয় এতে নেতৃত্ব দেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।
র্যালীটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয়। এবারের প্রতিপাদ্য বিষয়” করবো সমবায় গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের হলরুমে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। এতে সভাপতিত্ব এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী,স্ব স্ব বিভাগের মাঠপর্যায়ে কর্মকর্তা বৃন্দ, স্থানীয় বন্ধন সমবায় সমিতি এবং পদ্ম সমবায় সমিতি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
কামরুজ্জামান /শাহজাদা