, , ।
ইমাম হোসেন:
রাজশাহীর পুঠিয়ায় ‘করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০ টার সময় উপজেলা চত্বর হতে পুঠিয়ার সদরের ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে, পরে উপজেলা চত্বরে এসে র্যালীটি শেষ হয়।
উক্ত র্যালীতে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সমবায়ীবৃন্দ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও অংশগ্রহণ করেন। পরে পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি। সেখানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার, লিয়াকত সালমান। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, আনোয়ারুল ইসলাম জুম্মা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান।
আসাদুজ্জামান আসাদ, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র। মোহা: আসাদুজ্জামান আবু হায়াত, সিনিয়র যুগ্ম আহবায়ক পুঠিয়া উপজেলা বিএনপি। বিএনপি নেতা জিন্নাহ। উপজেলা সমবায় অফিসার আবু মোতাল্লেম সহ অনেকে। দিবসটি আয়োজন করেন পুঠিয়া সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দরা।
ইমাম/শাহজাদা